ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

বগুড়া সদরের নামুজা নাথপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আলী

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ০৫:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 8

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের নাথপাড়া সার্বজনীন পূজা মণ্ডপসহ তিনটি পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন নামুজা ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল ও জনপ্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল আলী।

পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আলোকসজ্জাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজারী ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল আলী বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। নামুজা ইউনিয়নে শত শত বছর ধরে আবহমান কাল থেকে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। সনাতন ধর্মাবলম্বীরা যেন অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিবিড় পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের ইউনিয়ন পরিষদ সার্বক্ষণিক প্রস্তুত ও তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, “যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মণ্ডপ পরিচালনা কমিটির সাথে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে। উৎসব সুন্দর ও সফল করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।”
মণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নাথপাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় এই জনপ্রতিনিধির উপস্থিতি এবং আন্তরিক সহমর্মিতায় নাথপাড়ার স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পূজা উদযাপন কমিটি গভীর সন্তোষ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। মণ্ডপগুলোতে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়া সদরের নামুজা নাথপাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসেল আলী

০৫:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬