ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ বাংলা

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ফের সংঘর্ষ নিহত (১) ।

মোঃমোজাম্মিল আলী সিলেট বিভাগীয় প্রতিনিধি
  • ০৪:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 22

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দু’পক্ষের সংঘর্ষে রাসেল নামের (২৩) এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমআ সিলামে মারামারির ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
এলাকার গিয়ে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে সিলাম এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় রাসেলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন নিহতের তথ্য নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া বলেন, আমরা উভয় পক্ষকে সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে আছি। আপনাদের পরে বিস্তারিত পারবো। উল্লেখ্য এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর জেরে আজকের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে ফের সংঘর্ষ নিহত (১) ।

০৪:২৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬