নাবগঠিত এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদলকে ফুলেল শুভেচ্ছা ও পরিচিত সভা
- ১২:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 11

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ফুলবাড়িয়া উপজেলার
সাবেক ছাতনেতা,যুবনেতা ও উপজেলার দায়িত্বপ্রপ্ত বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বাদলকে ফুল দিয়ে বরন ও পরিচিতি সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ে কমিটির প্রথম পরিচিতি সভায় সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)
প্রধান শিক্ষক মোঃ মাহ্ফুজ আল নূর ফারুক এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এতে অংশ নেন।
পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীও নতুন সভাপতিকে ফুলের তোরা দিয়ে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাদল।
সাইফুল ইসলাম বাদল প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, বর্তমান বিএনপির তারেক রহমানের সরকার,তিনি শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামোর জন্য ব্যপক উদ্যোগ গ্রহণ করেছেন। আমি কথা দিলাম এই স্কুলের বাউন্ডারি ও অবকাঠামো নির্মাণ করে দিব ইনশাআল্লাহ।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহ্ফুজ আল নূর ফারুক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রওশন আরা কাদের উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম, সাধারণ শিক্ষক সদস্য এ বি এম
আব্দুস সাত্তার,সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান, হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রব্বানী,উপজেলা বিএনপির সদস্য মোঃ নূরুল ইসলাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি মোঃ মনজুরুল হক,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন।
এর আগে এডহক কমিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান এর স্বাক্ষরিত ৩০ অক্টোবর একটি পরিপত্র জারি করেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,গনমাণ্য ব্যক্তিবর্গসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।

















