তিন পিলারেই সীমাবদ্ধ শহীদ মিনার, পূর্ণাঙ্গ মিনারের অপেক্ষায় কালীবাড়ি উচ্চ বিদ্যালয়
- ১১:১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 6

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কালীবাড়ি উচ্চ বিদ্যালয়ে নেই একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিদ্যালয়টিতে তিনটি পিলার দিয়ে একটি শহীদ মিনার তৈরি করা হলেও সেটি যথাযথ শহীদ মিনারের আদলে নির্মিত নয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়, এটি ভাষা আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনার প্রতীক। ভাষাশহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শহীদ মিনারের গুরুত্ব অপরিসীম।
অথচ এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি দৃষ্টিনন্দন ও পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।


















