ফুলবাড়িয়ায় যুব দিবস উপলক্ষে র্্যালী, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত
- ১০:০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 1

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
নবাগত সহকারী কমিশনার (ভূমি)শাওলিন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম
শমসের আলী,উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীম, ফুলবাড়িয়া উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য (অবঃ) প্রধান শিক্ষক আব্দুল মজিদ, ফুলবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল
ফজল,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এ এস এম পারভেজ রনি সরকার,নারী উদ্যোগ্তা আম্বিয়াখাতুন,তারুণ্যের আলো যুব সমাজ প্রতিনিধি ফুয়াদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উদ্যোক্তা ও খামারিদের মাঝে মোট ৩ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করা হবে।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন।












