মানুষের ভোগান্তি মিরপুরে দিনভর পোশাক শ্রমিকদের আন্দোলনে রাস্তার মানুষের অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
- ০১:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 1

আন্দোলনকারীরা এ সময় হিমালয় গার্মেন্টসও বাগদাদ শপিং কমপ্লেক্স ভাঙচুর ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষের পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০০০০ টাকা করার দাবিতে খেয়ে রাজপথে নামে পোশাক শ্রমিকরা শ্রমিকদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল
চত্বর থেকে সরে এক নম্বর মাজার সংলগ্ন এলাকায় ভাঙচুর করেছেন। পুলিশ জানাই শ্রমিক এমন আন্দোলনের কারণে সারাদিন মিরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
পরে তারা দুপুর আড়াইটার দিকে আন্দোলন স্থগিত করে চলে গেলেও রাস্তায় যানজটের ভোগান্তি রয়ে গেছে পুলিশের তথ্য অনুযায়ী দুপুর দুইটা পাচ মিনিটের দিকে।
শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তা
কর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয় পরে মিরপুর ১০ থেকে আশা শ্রমিকরা গার্মেন্টস টির ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্স ভাঙচুর চালান এ সময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক ছিলেন।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০০০০ টাকা করার দাবিতে সকাল সাড়ে দশটা থেকে মিরপুর ১০ নম্বর মিরপুর ১১ নম্বর সহ বিভিন্ন স্থানে সড় ক অবরোধ
করেন পোশাক শ্রমিকরা এতে ওই এলাকায় সড়কে যান চলাচল বন্ধ হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ নাসের রিকাবদার জানান মিরপুর ১০ নম্বর থেকে
শ্রমিকরা সরে যাবার পর মিরপুর ১ নম্বর মাজার সংলগ্ন বাজার ও মার্কেটে এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটায়।
যারা এসব ভাংচুরের সঙ্গে জড়িত তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।।























