গোমস্তাপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
- ০৬:৩৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 30

উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, গোমস্তাপুরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চৌধুরী-আল-মাহমুদ, সভায় উপস্থিত ছিলেন,একাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আসমা খাতুন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, ইব্রাহিম খলিল, আল ফুয়াদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, সামিরুল ইসলামসহ সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন উদ্ভাবন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। কর্মক্ষেত্রে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার সমন্বয় ঘটাতে পারলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।



















