ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ বাংলা

পর্যটক আকর্ষণে তেঁতুলিয়ায় নতুন ডাকবাংলা মেঘালয় রিসোর্ট উদ্বোধন

খাদেমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক পঞ্চগড়
  • ১১:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 11

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটক আকর্ষণে ডাকবাংলো মেঘালয় রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রিসোর্টটির উদ্বোধন করেন তেঁতুলিয়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এসএম আকাশ। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও এসএম আকাশ বলেন, ‘তেঁতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতো সুন্দর মনোরম পরিবেশে মাঝে দৃষ্টিনন্দন মেঘালয় রিসোর্ট নির্মাণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আশা করি আরও উদ্যোক্তা এগিয়ে আসবেন, যাতে পর্যটকদের প্রত্যাশা ও চাহিদা পূরণ করা যায়।’

রিসোর্টটির একজন মালিক নিজাম উদ্দিন বলেন, ‘আজ আমরা আনুষ্ঠানিকভাবে রিসোর্টটির উদ্বোধন করেছি। আশা করছি এটি সবার ভালো লাগবে। আমাদের রিসোর্টের বিশেষত্ব হলো সবুজের বুকে নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে আমাদের বড় পরিকল্পনা রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রয়োজনে পর্যটন শিল্প বিকাশে পরামর্শ দিবেন।’

জানা যায় , তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কের পাশে রিসোর্ট তৈরির উদ্যোগ নিয়েছেন ১২ জন
তরুণ—। দুই একরের বেশি জমিতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রিসোর্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ায় পর্যটকদের নজর কাড়ছে।

উদ্বোধনের আগেই রিসোর্টটিতে পর্যটকদের বুকিং হিড়িক পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাইকার গ্রুপ রিসোর্টটি বুকিং দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, বনভোজন ও রাত্রি যাপনের আয়োজন করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম আকাশ, তেঁতুলিয়া বিএনপি সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু
তেঁতুলিয়া এনসিপি আহব্বাক হাবিবুর রহমান, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহবার আলী রাজনৈতিকবিদ , সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রিসোর্টটির পরিচালকবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পর্যটক আকর্ষণে তেঁতুলিয়ায় নতুন ডাকবাংলা মেঘালয় রিসোর্ট উদ্বোধন

১১:৫৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬