ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ বাংলা

আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম

তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
  • ১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 9

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, “মাঝেমধ্যেই হুমকি দেওয়া হয় শেখ হাসিনা দেশে ফিরে আসবেন।

আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন, কারণ দেশের মানুষ তাঁর বিচার দেখতে অপেক্ষা করছে।” তিনি বলেন, শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, অন্যদিকে

তারেক রহমান দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়ে ভালোবাসা জানিয়েছে—এটাই জনসমর্থনের আসল পার্থক্য।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে

প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না এবং সত্যকে আড়াল করেও রাখা যায় না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক না কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে

বাংলাদেশের স্বাধীনতার ঘোষক—সে ইতিহাস পাল্টানো যাবে না। একই সঙ্গে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আমৃত্যু আপসহীন ছিলেন এবং তাঁর সেই ঐতিহাসিক রাজনৈতিক অবস্থানও কেউ বদলে দিতে পারবে না।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। বিএনপির নেতা-কর্মীরা গর্ব করে বলতে পারেন তারা শহীদ জিয়ার আদর্শের কর্মী। জনগণের ভালোবাসা ও আস্থাই বিএনপির সবচেয়ে বড় শক্তি।

অন্যান্য রাজনৈতিক দল ও জামায়াতে ইসলামীর সমালোচনার প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, “আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা,

প্রতিটি পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দিয়ে জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও উল্লেখ করেন, ধর্ম নিয়ে বড় কথা বললেও

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক নিরাপত্তার বিষয়ে ইতিপূর্বে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন।

সরকারের এসব জনকল্যাণমূলক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে অতীতে যারা জামায়াতকে ভোট দিয়েছিলেন, তাঁদের আফসোস ভুলে বিএনপির পতাকাতলে আসার আহ্বান জানান তিনি।
মোকামতলাকে নতুন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “মোকামতলাকে উপজেলা করা বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নতুন উপজেলার অবকাঠামো উন্নয়নসহ সকল কাজ বাস্তবায়ন করা হবে।”

বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব

রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমরাও চাই হাসিনা দেশে ফিরুক, মানুষ তাঁর বিচার দেখতে চায়” : মীর শাহে আলম

১১:৫৮:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬