ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩ বাংলা

রহনপুরে ১৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

মো:সামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ০৪:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 59

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ আবুল বাসার (৩০) নামের এক যুবক কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ।
অভিযানে নাদেরাবাদ গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আবুল বাসারের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উদ্ধার করা ইয়াবা পরবর্তীতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রহনপুরে ১৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

০৪:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬