ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় যৌতুকবিরোধী তিন বিরোধের সফল নিষ্পত্তি

পঞ্চগড় প্রতিনিধি
  • ০২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 1

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে মধ্যস্থতার মাধ্যমে তিনটি যৌতুকবিরোধী বিরোধের সফল নিষ্পত্তি হয়েছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠার মাধ্যমে এসব বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) জনাব লিমেন্ট রায় এবং

স্পেশাল মেডিয়েটর জনাব মোঃ জাকির হোসেনের মধ্যস্থতায় তিনটি যৌতুকবিরোধী বিরোধের সফল নিষ্পত্তি হয়।

জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে এ ধরনের মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার ফলে বিরোধে জড়িত পক্ষগুলো আলোচনার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধানের সুযোগ পাচ্ছেন।

বিশেষ করে যৌতুকসংক্রান্ত বিরোধের ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠা এবং পারিবারিক অশান্তি নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার সহজলভ্য করা এবং আদালতের দীর্ঘসূত্রতা এড়িয়ে বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করা সম্ভব হচ্ছে।

এতে সময় ও খরচ কমার পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হচ্ছে।

পঞ্চগড় জেলা লিগ্যাল এইড অফিসের এমন উদ্যোগকে সাধারণ মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা এবং বিরোধ নিষ্পত্তিতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় যৌতুকবিরোধী তিন বিরোধের সফল নিষ্পত্তি

০২:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬