দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২
- ১১:২৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 7

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ আসামিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত ১২ জন রয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নিয়মিত মামলার আসামি হিসেবে শ্রীরায়েরচর এলাকার আবিদ হাসান আপন (২১), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি তালতলী এলাকার আমান উল্লাহ (৩৩) ও পশ্চিম মাইজপাড়া এলাকার হাওয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে সাজাপ্রাপ্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দাউদকান্দি, তিতাস, দেবিদ্বার ও কুমিল্লা আদর্শ সদর এলাকার বাসিন্দা রয়েছেন।
অভিযানে অংশ নেন এসআই রেজোয়ানুল ইসলাম, এসআই রবিউল ইসলাম, এসআই মধুসূদন, এএসআই সুজন কান্তি ও এসআই মিনহাজুলসহ পুলিশের সদস্যরা।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ১৫ জনকে
পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















