ফুলবাড়িয়ায়‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
- ০৪:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 15

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নতুন কুড়ি ( সিজন-২) এর ব্যাডমিন্টন খেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন।
তিনি আজ (০৫-১১-২০২৬ খ্রি:) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সারা দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরেরও উদ্বোধন করেন।
ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারা দেশের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের প্রতিযোগিতায় আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে, মোট ১০টি ক্রীড়া ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ক্ষুদে খেলোয়াড়রা। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২রা মে সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছিল।
দেশব্যপী ভার্চুয়ালী অনুষ্ঠানের ন্যায় ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম সোহাগ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক,
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, ফুলবাড়িয়া পৌর বিএনপি আহ্বায়ক একেএম শমসের আলী সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীগণ,বিএনপির রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্রীড়া সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থী।



















