ফুলবাড়ীয়ায় তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না’ বইয়ের মোড়ক উন্মোচনে আলোচনা ও দোয়া
- ০৩:২৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 25

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বইটির প্রকাশক ও লেখক হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিনের আয়োজনে কালাদহ চৌরাস্তা বাজারে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
পরে এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌদার উত্তরপাড়া দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ শফিকুল হাসান। তিনি বলেন, সত্যিকার অর্থে জ্ঞান সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে চাইলে বইয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান আধুনিকতার সময়ে এই বই সাধারণ মানুষের বোধগম্য হওয়ায় সহজেই তারা উপকৃত হতে পারবেন।
এসময় বইয়ের সংকলক হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বিদ্যানন্দ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত প্রভাষক আলহাজ্ব মাওলানা ওয়াজেদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চৌরাস্তা বাজার মসজিদের সভাপতি মাওলানা আব্দুস সালাম, ইমাম মাওলানা আবু হানিফা, কালাদহ দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ইউনুস আলী ও চৌরাস্তা বাজার কমিটির সভাপতি আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পাহাড় অনন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান।






















