জাতীয়তাবাদী শ্রমিক দল কুশমাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ০১:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 9

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের দ্বিবার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুশমাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখার আয়োজনে ধামর বেলতলী বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মো. সেলিম মিয়া।
এসময় প্রধান অতিথি কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পরিচয় দিয়ে সেলিম মিয়া তার বক্তব্যে বলেন, আজকে আমি আপনাদের কাছে এসেছি দোয়া ও সমর্থনের জন্য। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আজকের উপস্থিতি এটা তা প্রমাণ করে।তিনি আরো বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে অত্র ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থী হতে চাই। ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক সমর্থন ও প্রতিনিধি
হিসাবে জনসাধারণের জন্য কাজ করতে চাই। আমি এই ইউনিয়নের সন্তান, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। আপনারা তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিগত সময়ের মতো আপনারা সব সময় আমার পাশে থাকবেন।
কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন কুশমাইল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শহিদুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক শহিদুল হক,বিএনপি নেতা প্রভাষক গোলাম মোস্তফা,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ সুরুজ মেম্বার, বিএনপি নেতা মোঃ হেলাল উদ্দিন,বিএনপি নেতা মোঃ সানাউল হোসেন সোহেল,কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলম মিয়া,কৃষক দলের নেতা ইব্রাহিম খলিল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন কুশমাইল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়। এসময় কুশমাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ তুষার আলম ড্রাইভার, সাধারণ সম্পাদক মোঃ আফসর আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাচ্চু মিয়াকে দিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন ইউনিয়ন সভাপতি মোঃ এনামুল হক।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম।





















