ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ বাংলা

দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করল ৫৩ বিজিবি

মোঃসামিরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 14

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি আরও ১০টি পূজামণ্ডপ এলাকায় ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ২ প্লাটুন বিজিবি সদস্য সংরক্ষিত রাখা হবে।
ইতোমধ্যে পূজামণ্ডপ এলাকাগুলোতে রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিশেষ করে গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, পূজামণ্ডপ এলাকায় দায়িত্বরত বিজিবি সদস্যদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিজিবি জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে ৫৩ বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করল ৫৩ বিজিবি

১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬