ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩ বাংলা

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল)
  • ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 1

‘ধর্ম যার যার, দেশটা সবার’—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন।

মঙ্গলবার (২০ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় মন্ত্রী মণ্ডপগুলোর পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্ত্রী বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কাম্য নয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে। সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এর আগে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর শ্রীকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী। অনুষ্ঠানে রনজিত ফাউন্ডেশনের তহবিল থেকে ধনবাড়ী ও মধুপুর

উপজেলার ১১২টি পূজামণ্ডপে নগদ অর্থসহায়তা দেওয়া হয়। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনজিত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কিরণ বালা সাহা।

উক্ত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, জনগণের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। যারা মানুষের পাশে থাকবে, জনগণ তাদের সমর্থন দেবে। এটি জনগণের গণতান্ত্রিক অধিকার।

ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবাহান, উপজেলা

বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন ও হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহা।

এ ছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মণ্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও উপ‌জেলা ছাত্রদ‌লে সভাপতি সাজ্জাদ হোসেন খান সুজনসহ ছাত্রদ‌লের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি রক্ষার আহ্বান মন্ত্রীর

১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬