ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ বাংলা

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি
  • ০৩:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 6

পঞ্চগড়ের বোদা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বোদা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এসব সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে প্রত্যেককে এক বান করে ঢেউটিন ও ঘর মেরামতের জন্য তিন হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

এ ছাড়া একটি মন্দিরের জন্য এক বানসহ মোট ৩৬ বান ঢেউটিন বিতরণ করা হয়। পরে বোদা উপজেলার ক্রীড়াপ্রেমীদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেন প্রতিমন্ত্রী।

সহায়তা বিতরণকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “অনুদানের ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাদেরকেই দেওয়া হবে।”

অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ

সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

০৩:৩৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬