শিবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা তোফায়েল আহমেদ সাবু
তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি
- ০৫:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 1

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মোকামতলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ সাবু।
সোমবার (১৯ অক্টোবর) তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে তোফায়েল আহমেদ সাবু ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়ভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির এই নেতা।
ট্যাগস :




















