ফুলবাড়িয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ১১:৪৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 5

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
সভায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শেক তাকি তাজওয়ার, অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, কৃষি অফিসার নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, অধ্যক্ষ আখতার সুলতানা, আলম এশিয়া চেয়ারম্যান আলহাজ শাহজান, ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, সুপার মাও. ইউনুছ আলী, প্রধান শিক্ষক আবু ওবায়দা, মোঃ রুহুল আমিন, উপজেলা নায়েবে আমীর গোলাম মোস্তফা, বিএনপির নেতা এবি ছিদ্দিক, ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম প্রমুখ।
বক্তারা বলেন, রমজানকে ঘিরে যানজট নিরসন, ইদে হাট-বাজার গুলোতে আইনশৃঙ্খলা বিষয়ক নিরাপত্তা, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও কঠোর ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




















