ফুলবাড়িয়ায় ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- ০৪:১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 0

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অম র ২১শে ফেব্রুয়ারির মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকালে
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুর মোহাম্মদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফরিদুর রহমান
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান ভুঁঞা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইদুল হক, সমাজসেবা অফিসার মো: মোজাম্মেল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রূপালী ব্যাংক ফুলবাড়িয়া শাখা ব্যবস্থাপক মো: রেজাউল কবীর, উপজেলা জামায়াতের আমীর ফজলুল হক শামীম, পৌর বিএনপি’র আহ্বায়ক এ. কে. এম শমসের আলী, ফুলবাড়িয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।




















