ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা 

প্রতিনিধির নাম
  • ০৪:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসন্ন মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল ও পর্যাপ্ত সরবরাহ রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, আছিম বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলী, শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল আওয়াল, কেশরগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল খালেক সহ ফুলবাড়ীয়া পৌর বাজারের বিভিন্ন মহলের প্রতিনিধি।

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় সবকিছুর দাম অবশ্যই কম রাখতে হবে। পাইকারি ও খুচরা বিক্রেতাদের অবশ্যই সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে যত ধরণের সহযোগিতা প্রয়োজন হবে আমরা আমাদের সক্ষমতার জায়গা থেকে সকল সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমরা অন্যান্য মাসের তুলনায় এই মাসে সর্বনিম্ন লাভ রেখে পণ্য বিক্রয় করার আহ্বান করছি। তবে পরিবর্তনটা আসতে হবে ভেতর থেকে।

অন্য মাসের তুলনায় এই মাসে লাভ কম করার আহ্ববান জানিয়ে তিনি আরও বলেন, অন্য মাসের তুলনায় এই মাসের কম মুনাফা করলে এর বিনিময় আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন।

অন্যান্য মুসলিম দেশের দিকে তাকালে দেখা যায়, তারা রমজান মাসের পবিত্রতা রক্ষায় এই মাসে সর্বনিম্ন লাভ করেন। তাই আপনারা রমজানে মাসে আপনারাও সর্বনিম্ন মুনাফায় ভোক্তাদের কাছে পন্য বিক্রয় করবেন এই প্রত্যাশা করি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা 

০৪:০৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬