ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

বগুড়ার শিবগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন,মোঃআব্দুল্লাহ আল মামুন

প্রতিনিধির নাম
  • ০৩:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3

মোঃ তহিদুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল্লাহ আল মামুন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আন্তরিকভাবে কাজ করবেন। ভূমি সংক্রান্ত সকল সেবা যেন দ্রুত ও হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়— সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথাও জানান। সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে আস্থা ও বিশ্বাসযোগ্যতা তৈরিতে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত এই কর্মকর্তা।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বগুড়ার শিবগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন,মোঃআব্দুল্লাহ আল মামুন

০৩:১৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬