ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে শিশুর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • ১০:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / 1

শরিফুজ্জামান , (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে স্কুল শিক্ষার্থী সোহাগ শেখ (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে।মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধা ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আলী শেখের ছেলে এবং বাহিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধার দিকে সোহাগ নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে সোহাগের মা তাকে খাবার খেতে ডাকাডাকি করেও এসময় তার কোন সাড়াশব্দ মেলেনি। পরে তাকে খাবার খেতে তার নিজ ঘরে ডাকতে গেলে সোহাগকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারনে সোহাগ আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় গলায় ফাঁস নিয়ে শিশুর আত্মহত্যা

১০:৩০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬