ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সিলেটের ওসমানী নগরে শ্যামলী ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • ০৬:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 2

সিলেট বিভাগীয় প্রতিনিধি,মোঃমোজাম্মিল আলী

সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাস এনা ও শ্যামলী পরিবহন দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার ১৭ জানুয়ারি সকাল সাড়ে ৬ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে হয়। এতে শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।নিহতরা হলেন, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৫৫) এবং সিলেটের ওসমানীনগর উপজেলার করুয়া এলাকার বাসিন্দা বকুল রবিদাশ (২৬)। এসময় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে, আহতদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে নিহতদের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সিলেটের ওসমানী নগরে শ্যামলী ও এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ

০৬:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬