ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শ্রীবরদী পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৫:১২:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 3

এসডি সোহেল রানা,শেরপুর প্রতিনিধি,

শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে বন্যহাতির আক্রমণে মারা গেছেন লাকড়ি সংগ্রহে যাওয়া আহাম্মদ আলী নামে পয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ। বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার দিকে ছোট বালিঝুড়ি পাহাড়ের বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাম্মদ আলী পাশর্^বর্তী মালাকুচা গ্রামের কাঞ্চন শেখ এর ছেলে। বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, সকালে আহাম্মদ আলীসহ স্থানীয় দুই ব্যক্তি ছোট বালিঝুড়ি পাহাড়ের সংরক্ষিত বনে লাকড়ি কাটতে যান। সকাল সাড়ে নয়টা থেকে দশটার দিকে গহীন ওই বনে থাকা বন্যহাতির দল আকস্মিক আহাম্মদ আলীর উপর আক্রমণ চালায়। এসময় তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে চলে যায় হাতির দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীবরদী পাহাড়ে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

০৫:১২:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬