ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

লোহাগড়ায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে সনি চৌধুরীর পক্ষ থেকে কম্বল বিতরণ

প্রতিনিধির নাম
  • ০৩:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 3

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা গ্রামের কৃতি সন্তান চৌধুরী আনিসুল ইসলাম সনির পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে প্রকৃত গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের তালিকা করে তাদের হাতে শতাধিক কম্বল তুলে দেওয়া হয়েছে। কনকনে শীতের মধ্যে অনেক অসহায় মানুষ দীর্ঘদিন ধরে কোনো শীতবস্ত্র না পেয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় তরুন সমাজসেবক চৌধুরী আনিসুল ইসলাম সনির পক্ষ থেকে এই কম্বল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

কম্বল পেয়ে উপকারভোগীরা জানান, চলতি শীতে এখন পর্যন্ত অনেকেই শীতবস্ত্র পাননি। এমন সময় সনির এই মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। তারা আন্তরিকতার সাথে আনিসুল ইসলাম সনির জন্য দোয়া করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই মহতী কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন লোহাগড়ার সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, রাশেদ রাসু ও কাজী ইমরান। তারা মাঠ পর্যায়ে অসহায় মানুষদের খুঁজে বের করে তাদের হাতে কম্বল পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এলাকাবাসীর মতে, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রেখে থাকে এবং সমাজে মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে।

সনি চৌধুরী বলেন, আগামীতেও এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

লোহাগড়ায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে সনি চৌধুরীর পক্ষ থেকে কম্বল বিতরণ

০৩:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬