ফুলবাড়িয়ায় ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থীর সাংবাদিক সম্মেলন
- ০৪:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / 2

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া
উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা জিসাসের সহ-সভাপতি, উপজেলা বিএনপি নেতা ১৫১, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সিরাজুল ইসলাম ধানের শীষের মনোনীত প্রার্থী আখতারুল আলম ফারুক কে সমর্থন জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন।
রবিবার ( ২৮ ডিসেম্বর) বিকালে ফুলবাড়িয়া পৌর সদরে গার্লস স্কুল রোড স্বতন্ত্র প্রার্থীর নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এলাকার লোকজনদের সাথে আলোচনা করে নির্দলীয় প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। উপজেলার ১টি পৌরসভা ও ১৩ টি ইউনিয়নের বাজার গুলোতে মত বিনিময় সভা ও পথসভা করেছি। বিএনপি’র হাই কমান্ড ও বিএনপি’ র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিদের্শে ময়মনসিংহে দায়িত্বে থাকা নেতৃবৃন্দ আমাকে ডেকে পাঠান। সেখানে দলীয় হাই কমান্ডের নির্দেশনা মানতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কোন অবস্থাতেই দলের বাহিরে গিয়ে নির্বাচন করা যাবে না। সেই বৈঠকে ফুলবাড়িয়ার ধানের শীষের মনোনিত প্রার্থী জনাব আখতারুল আলম ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জনাব মামুনুর রশিদ মামুন সাহেবও উপস্থিত ছিলেন।
আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি’ র একজন নগণ্য কর্মী। বিএনপি’ র আদর্শ লালন করি।
সেহেতু দলের প্রতি গভীর আস্থা ও দলীয় কমান্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। সেইসাথে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আক্তারুল আলম ফারুক সাহেব কে সমর্থন দিয়ে, তাকে বিজয়ী করার জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রধান করছি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হউক, বাংলাদেশ জিন্দাবাদ।




















