ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাসকে যেভাবে নির্মম ও বর্বরভাবে হত্যা করা হয়েছে,
- ০২:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 2

বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু,ময়মনসিংহ
আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে।
অথচ এখন পর্যন্ত ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সত্য-মিথ্যা যাচাই না করেই একদল উৎসুক জনতা তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে, জীবন্ত পুড়িয়ে হত্যা করে উল্লাস করেছে—যা মানবতা, সভ্যতা ও আইনের শাসনের চরম লঙ্ঘন।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ১০জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ২ জন পাইওনিয়ার নিটওয়্যার (বিডি) লিমিটেডের কর্মকর্তা। ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে—এটি আশাব্যঞ্জক।
তবে আমরা চাই, প্রতিটি খুনির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
দুঃখজনকভাবে, যথাযথ বিচার না হওয়ার কারণেই আজ ‘ধর্ম অবমাননা’ একটি ভয়ংকর অস্ত্রে পরিণত হয়েছে। একটু মিথ্যা গুজব ছড়ালেই জনতার হাতে প্রাণ হারাচ্ছে মানুষ।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—
ধর্ম অবমাননার অভিযোগে কাউকে হত্যা করা কোনো ধর্মই সমর্থন করে না।
অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে, জনতার রোষে নয়।
ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই পারে এ ধরনের বর্বরতা রোধ করতে।




















