ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নাটোরে শহীদ মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজনরা

প্রতিনিধির নাম
  • ১২:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত হন নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের কর্পোরাল মাসুদ রানা। দেশের জন্য জীবন উৎসর্গ করা এই বীর সেনানীকে শেষবারের মতো এক নজর দেখতে অধীর অপেক্ষায় প্রহর গুনছেন স্বজন ও এলাকাবাসী। রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাসুদ রানার মরদেহ বহনকারী হেলিকপ্টার তার গ্রামের বাড়ি-সংলগ্ন করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে। পরে যথাযথ সামরিক মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে মাসুদ রানাসহ শহীদ ছয় শান্তিরক্ষীর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ খবর ছড়িয়ে পড়তেই শহীদ মাসুদের গ্রামের বাড়িতে ভিড় জমাতে শুরু করেন স্বজন ও প্রতিবেশী। পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে শহীদদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টারযোগে শহীদ মাসুদ রানার মরদেহ আনা হবে তার নিজ গ্রামে। সেখানে পৌঁছানোর পর দ্বিতীয় জানাজা শেষে পূর্ণ সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরে শহীদ মাসুদ রানার মরদেহের অপেক্ষায় স্বজনরা

১২:৫২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫