ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে রহনপুর ইউনিয়নবাসীর শোক প্রকাশ

প্রতিনিধির নাম
  • ০৩:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 2

মো:সামিরুল ইসলাম: গোমস্তাপুর প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র, প্রতিবাদী কণ্ঠস্বর ও গণমানুষের অধিকার আদায়ে নিরলস সংগ্রামী নেতা শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রহনপুর ইউনিয়নবাসী।

“”ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন””

এক শোকবার্তায় বলা হয়, গণমানুষের অধিকার, নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হিসেবে সাহসী, আপসহীন ও প্রতিবাদী ভূমিকা রেখে শরীফ ওসমান হাদী আজীবন সংগ্রাম করে গেছেন। অন্যায়, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান তাঁকে সাধারণ মানুষের কাছে একজন নির্ভীক নেতা হিসেবে পরিচিত করে তুলেছিল।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং মজলুম মানুষের আশার আলো। সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর অবিচল অবস্থান জাতির জন্য ছিল অনুকরণীয়। তাঁর অকাল প্রয়াণে দেশ একজন সাহসী সন্তান ও সমাজ একজন নির্ভীক প্রতিবাদী কণ্ঠস্বর হারালো, যা অপূরণীয় ক্ষতি।

রহনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহযোদ্ধাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।

শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন মরহুম শরীফ ওসমান হাদীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শোক প্রকাশ করেন— রহনপুর ইউনিয়ন বাসির পক্ষে সাংবাদিক আনোয়ার হোসেন ৫ নং রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে রহনপুর ইউনিয়নবাসীর শোক প্রকাশ

০৩:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫