ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শান্তি মিশনে যাওয়ার একমাস ৮ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদ রানার! লালপুরে গ্রামে বাড়িতে শোকের ছায়া

প্রতিনিধির নাম
  • ০৪:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 2

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার

সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর মধ্যে মাসুদ রানা নামে একজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে। শনিবার (১৩ ডিসেম্বর )সন্ত্রাসীরা ইউএন ঘাঁটি আক্রমণ করলে তারা নিহত হন। এছাড়া আরও ৮ জন আহত হয়েছে এবং যুদ্ধ চলমান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিয়ার)।
ফেসবুকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড পেজের একটি পোস্টে বলা হয়েছে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এর মধ্যে ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আট জন শান্তিরক্ষী আহত হয়েছেন বলেও এতে জানানো হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে বলেও ওই পোস্টে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায যায়, নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়া পাড়া গ্রামের মৃত সাহার মালিথার ছেলে মাসুদ রানা। তিনি গত একমাস ৮দিন আগে সুদানের আবেই-তে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে গিয়েছিলেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিয়ার) থেকে ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার পরে মাসুদের গ্রামের বাড়িতে চলছে এখন শোকের মাতম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শান্তি মিশনে যাওয়ার একমাস ৮ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় প্রাণ গেল শান্তিরক্ষী মাসুদ রানার! লালপুরে গ্রামে বাড়িতে শোকের ছায়া

০৪:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫