ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার,৫ দিনের রিমান্ড আবেদন

প্রতিনিধির নাম
  • ০৩:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 2

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়াকে (২৭) বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদি ভূঁইয়া বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি অপারেশন আকরাম হোসেন জানান, রোববার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লারহাট থানা এলাকা থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। তার পাঁচদিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড শুনানি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিহতের পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা দায়ের হয়েছে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামি বাগেরহাট থেকে গ্রেফতার,৫ দিনের রিমান্ড আবেদন

০৩:১৭:১২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫