ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • ০৬:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 2

মোঃসেলিম রেজা শামিম (ষ্টাফ রিপোর্টার)

৩০ নভেম্বর দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা ও জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকুস পুলিশ দল নবাগত পুলিশ সুপার কে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার সভাপতিত্বে দিনাজপুর জেলা পুলিশের সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে সু-শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জনগণের সেবা, মাদক নির্মূল, সাইবার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিং ও অপরাধ দমন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নবাগত পুলিশ সুপার আরও বলেন,“দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও সহনশীল রাখতে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আন্তরিকতা, নৈতিকতা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। দিনাজপুর জেলার উন্নয়ন ও জন নিরাপত্তায় সবাইকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আনোয়ার হোসেন, সকল সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণ সহ আর ও দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

০৬:০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫