কিচকে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ
- ০৬:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / 2

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২ নং কিচক ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে মোট ২০০ জন দরিদ্র ও অসহায় নারী উপকারভোগীর মাঝে প্রতি জনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন মন্ডল, ট্যাগ অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাশেদ খান, ইউপি সদস্য রায়হান প্রামানিক,রমজান আলী,মোছাঃ শাহিনুর খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও হতদরিদ্র নারীদের প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল সরবরাহ করে সরকার, যাতে তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ হয় এবং তারা কিছুটা স্বস্তির সঙ্গে জীবনযাপন করতে পারেন।




















