শিবগঞ্জে বিহার ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ
প্রতিনিধির নাম
- ০৫:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 2

মোঃতৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জের ৭ নং বিহার ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১২০ জন দুস্থদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৭ নং বিহার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রোস্তম আলী। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা তৌহিদুর রহমান,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,সেলিম রহমান,আবু সায়েম,মোছাঃ সুফিয়া বেগম,মোছাঃ সিদ্দিকা,মোছাঃ আমেনা বেগম প্রমুখ।
ট্যাগস :




















