ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় নাশকতার প্রস্তুতিতে ফেলে যাওয়া ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

প্রতিনিধির নাম
  • ১০:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নাশকতার প্রস্তুতিতে ফেলে যাওয়া ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) রাত ২টার দিকে  এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় আ’তঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, দেশে নাশকতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে এবং শেখ হাসিনার বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে আওয়ামী পন্থী লোকজন এসব করছে বলে তাদের ধারণা। এর আগে ফুলবাড়িয়ায় রাতে গাড়িতে অগ্নি সংযোগ ও ঘুমন্ত ড্রাইভারকে পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে।

ওসি রুকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে উপজেলার ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবনের পিছন থেকে ৫টি ক’কটেল ও ২টি পে’ট্রোল বোমা বোমা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমাগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়। অফিসার ইনচার্জ রুকনুজ্জামান আরোও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছে নাশকতার জন্য দুর্বৃত্তরা এগুলো সেখানে রেখেছিল। যে কোন নাশকতা ঠেকাতে ফুলবাড়ীয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় নাশকতার প্রস্তুতিতে ফেলে যাওয়া ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১০:৫৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫