ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে জামায়াত প্রার্থীর শোভাযাত্রায় ছাগল নিহত, ক্ষতিপূরণ দিল বিএনপি

প্রতিনিধির নাম
  • ০৬:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 1

মোঃ তৌহিদ হাসান বগুড়া প্রতিনিধি,

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চিলইল গ্রামে জামায়াত প্রার্থী মাওলানা শাহাদুজ্জামানের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার ধাক্কায় চিলইল গ্রামের দরিদ্র কৃষক হুমায়ূন কবির পলাশ এর একটি ছাগল মারা যায়। ঘটনাটি ঘটে গত শুক্রবার বিকেলে।

স্থানীয়রা জানায়, ছাগলটি নিহত হওয়ার পর ক্ষতিপূরণ দাবি করতে গেলে ওই কৃষককে জামায়াতের স্থানীয় আমির এর পক্ষ থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে হতাশ হয়ে পড়েন ওই কৃষক পরিবার।

মানবিক দিক বিবেচনায় বিষয়টি জানতে পেরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ান। তাঁর অর্থায়নে কিচক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কৃষকের বাড়িতে গিয়ে একটি ছাগল উপহার দেন।

ছাগলটি পেয়ে কৃষক পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মহসিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরআলম, সহসভাপতি গাজিউল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, এটিএম জাকারিয়া জুয়েল ও বিএনপি নেতা শফিকুল ইসলাম প্রমুখ।

স্থানীয়রা জানান, গরিব কৃষকের একমাত্র ছাগলটি মারা যাওয়ায় সে অনেক বিপাকে পড়েছিল। বিএনপির প্রার্থী মানবিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে জামায়াত প্রার্থীর শোভাযাত্রায় ছাগল নিহত, ক্ষতিপূরণ দিল বিএনপি

০৬:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫