ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

ফুলবাড়িয়ায় ভেজাল বিরোধী অভিযানে সরঞ্জামাদি সহ জরিমানা ৫০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • ০৯:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 1

মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়া

ফুলবাড়িয়া পৌরসভার লাহিড়ী পাড়া এলাকায় জি আই পন্য হিসেবে খ্যাত ফুলবাড়িয়ার লাল চিনিতে ভেজাল মিশিয়ে পাচারকালে হাতেনাতে পিকআপ ভর্তি ও অটো ভ্যান ভর্তি ২৫ বন্তা ভেজাল লাল চিনি আটক করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ আরিফুল ইসলাম বুধবার(২২ অক্টোবর) সকালে পৌরসভার লাহিড়ী পাড়া এলাকায় এ ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন।

আদালত পরিচালনাকালে ম্যাজিষ্ট্রেট ও ইউএনও বলেন, বেশ কিছুদিন যাবত পৌর শহরের লাহড়ী পাড়ায় জনৈক আব্দুল কাদেরগং ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী হাতে তৈরী লালচিনি সম্প্রতি জিআই পন্য হিসেবে স্বৃকৃতি পাওয়ার পর থেকে এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী লাল চিনিতে ভেজাল মিশিয়ে বাজারজাত করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পৌর শহরের লাহড়ী পাড়া এলাকায় জনৈক আব্দুল কাদের গং  ভেজাল মিশ্রতি লাল চিনিচিনি পিকআপ বোঝাই করে অন্যত্র পাচারকালে পিকআপ সহ হাতেনাতে আটক করা হয়। এ সময় ব্যাবসায়ী আব্দুল কাদের পিকআপ বোঝাই চিনি ফেলে পালিয়ে যায়। একই সময় ফুলবাড়িয়া – ময়মনসিংহ সড়ক দিয়ে অটো রিকসা বোঝাই  ভেজাল লাল চিনি  নিয়ে যাওয়ার সময় ৮০ কেজির ৬ বস্তা ভেজাল চিনিসহ ব্যাবসায়ী আঃ ছালামকে আটক করেন।

আটককৃত পিকআপ বোঝাই ১৯ বস্তার প্রতি বস্তায় ৭০ থেকে ৮০ কেজি ওজনের ভেজাল লাল চিনি ছিল।

আটক চিনি ব্যবসায়ী আঃ ছালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। সে পলাশতলী বৈয়ারমারা গ্রামের রুস্তম আলী মন্ডলের ছেলে।

ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট ও ইউএনও লাহড়ী পাড়া এলাকায় ভেজাল লাল চিনি তৈরীর কারখানা থেকে ম্যাজিস্ট্রেট দুই ড্রাম চিটাগুড় ও সরঞ্জামাদি জব্দ করেছেন।

ইউএনও মোহাম্মদ আরিয়ুল ইসলাম বলেন, সম্প্রতি ফুলবাড়িয়ার ঐতিহ্যবাহী লালচিনি জিআই পন্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর পরই এক শ্রেনীর অসাধু ব্যাবসায়ী লাল চিনিতে ভেজাল মিশিয়ে বেশি লাভবানের আশায় তা বিক্রি করে মানুষকে প্রতারিত করছে। এমন ধরনের অভিযান অব্যাহত থাকরে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফুলবাড়িয়ায় ভেজাল বিরোধী অভিযানে সরঞ্জামাদি সহ জরিমানা ৫০ হাজার টাকা

০৯:১০:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫