ময়মনসিংহ তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের বিশাল সাফল্য
- ০৮:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 2

বিশেষ প্রতিনিধি,বিশ্ব নাথ সাহা বিশু,ময়মনসিংহ,
আজ ময়মনসিংহ তিতাস গ্যাস কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক গোপন সূত্রে শম্ভুগঞ্জ রাঘবপুর এবং শ্রীরামপুর গৌরীপুর এলাকায় ২টি বিশাল চুন ফ্যাক্টরীতে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে গ্যাস ব্যবহার হচ্ছে তা জানতে পেরে ময়মনসিংহ তিতাস গ্যাস আঞ্চলিক অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে নিয়ে ময়মনসিংহ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ স্থানীয় পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় বিশাল আকৃতির ২টি চুন ফ্যাক্টরীর অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে স্থাপনাগুলো বুলডোজার চালিয়েছে গুড়িয়ে দেয়া হয়েছে । গ্যাস লাইন বিচ্ছিন্নকালীন সময়ে ফ্যাক্টরীর কোন মালিক বা কোন কর্মচারীদের খুঁজে পাওয়া যায়নি । আশেপাশের লোকজনদের কাছে শুধু জানা যায় দীর্ঘদিন যাবত এখানে পাথর ভাঙার আওয়াজ শুনতে পেয়েছে এর চাইতে বেশী কিছু জানা যায়নি তবে তিতাসের কর্মকর্তারা পরবর্তীতে এ বিষয়ে তদন্ত হওয়ার পর বিস্তারিত জানাবেন বলে আমাদের কে জানান ।
উচ্ছাসিত স্থানীয় লোকজন গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন – দেশে প্রায় ১০ বছর যাবত বিগত স্বৈরাচার সরকারের নির্দেশে বৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে তাদের দোসরদের কে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অনুমতি দিয়ে যাওয়ার কারণেই এখনো তাদের দোসররাই এইসব অবৈধ গ্যাস সংযোগ দেয়ার কাজে লিপ্ত রয়েছে । তাই এদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ বাসী ।




















