ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

শিবগঞ্জে আদর্শ মানব সেবা সংগঠনের বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • ০৮:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 3

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শোলাগাড়ী আল আবরা ইসলামী স্কুল এন্ড মাদ্রাসা একাডেমিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব সেবা সংগঠন-এর উদ্যোগে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত এ সভায় সংগঠনের উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শিহাবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি এম. এ. ইসলাম আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি রশিদুর রহমান রানা।

এ সময় বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ হোসাইন,
উপজেলা কমিটির সহ-সভাপতি আল-আমিন ইসলাম ,মোকামতলা ইউনিয়ন কমিটির সভাপতি সোহাগ ইসলাম,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান নাহিদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আতিক হাসান সোহাগ, কুটিরশিল্প সম্পাদক গোলাম রাব্বানী, মোকামতলা ইউনিয়ন কমিটির সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক শামিম মিয়া, প্রচার সম্পাদক খোকন, সহ-প্রচার সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক রিফাত হোসেন, ক্রীড়া সম্পাদক বাপ্পি মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৫০টি আমগাছের চারা বিতরণ করা হয়।
প্রসঙ্গত, আদর্শ মানব সেবা সংগঠন ২০২২ সালে মাত্র ৫০ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। মোকামতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে কার্যক্রম শুরু করে বর্তমানে উপজেলা ও ইউনিয়ন মিলিয়ে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে— বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের চিকিৎসার জন্য আর্থিক অনুদান, মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় দুই হাজার বৃক্ষরোপণ কর্মসূচি এবং ঈদে অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এম. এ. ইসলাম আরিফ দৈনিক ভোরের চেতনা-কে বলেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য—এই স্লোগানকে ধারণ করেই আমরা কাজ করে যাচ্ছি।গত তিন মাস আগে বর্ষাকাল উপলক্ষে দুই হাজার বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। আজকের এ কর্মসূচির মাধ্যমে সেটির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শিবগঞ্জে আদর্শ মানব সেবা সংগঠনের বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

০৮:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫