শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- ০৬:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 0

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আব্দুস শুকুর, উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
ট্যাগস :




















