সাংবাদিক খোকন সাহা অসুস্থ: চিকিৎসায় সহযোগিতার আহ্বান
- ১১:১৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / 2

বিশেষ প্রতিনিধি
জেলা শহরের সুপরিচিত সৎ ও নিরলস পরিশ্রমী ক্যামেরা পার্সন সাংবাদিক খোকন সাহা গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়।
দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে ন্যায় ও সত্যের পথে থেকে সংবাদ পরিবেশন করে আসছিলেন। কিন্তু অভাব-অনটনের সংসারে আজ নিজেই পড়েছেন চরম সংকটে। প্রয়োজনীয় চিকিৎসার ব্যয়ভার বহন করা এখন তার পরিবারের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়েছে।
খোকন সাহার সুস্থতা কামনা করে তার পরিবার, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা দেশের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সময়মতো চিকিৎসা পেলে খোকন সাহার সুস্থ হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। তাই এই কঠিন সময়ে সমাজের সহৃদয় ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানানো যাচ্ছে।
সাংবাদিক খোকন সাহার চিকিৎসা সহায়তায় যে কেউ সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা নিচে দেওয়া বিকাশ/নগদ নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন:
সাংবাদিক খোকন সাহা
যোগাযোগ: 0 1716-983330




















