নামুজা ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি চাল বিতরণ ।
প্রতিনিধির নাম
- ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / 2

মোঃতৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার সদর উপজেলার নামুজা ইউনিয়ন পরিষদে গরিব দূঃস্হ অসহায় পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ হয়েছে।বুধবার ২৭ই আগষ্ট সকালে নামুজা ইউনিয়ন পরিষদ চত্বরে
অসহায় দুস্থ সুবিধাভোগী ২২১ ভিডব্লিউবি কার্ড ধারি পরিবারের মাঝে ৩০ কেজির চাল বিতরণ করা হয়।
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে কর্মসূচি অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাসেল এর সভাপতিত্বে চাল বিতরণে উপস্থিত ছিলেন
ট্যাগ অফিসার মোঃ জাফর , উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক কর্মকর্তা হাসনা ,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবি এম সিদ্দিক এবং ইউপি সচিব কে এম সোহাগ, ইউপি সদস্য আবু জাফর, মাহবুর রহমান, শহিদুল ইসলাম, আব্দুল মান্নান সহ প্রমুখ।
ট্যাগস :




















