নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বর্ধিত সভা
- ০৮:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 1

মোঃ ইউসুফ খাঁন রংপুর ব্যুরো প্রধান
নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মত উপায়ে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৬ আগস্ট) দুপুর ১২টায় রংপুরের কেরানি পাড়া শৈলী কোচিং সেন্টার হলরুমে এ সভা হয়।
সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশিরের সঞ্চালনায় এবং অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে সভায় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান।
সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আন্দোলন শুধু আমাদের নয়, এটি তিস্তা পাড়ের সকল মানুষের আন্দোলন। আমরা ছয় দফায় আমাদের আন্দোলনের পটভূমি, সংগ্রাম, প্রাপ্তি ও প্রত্যাশা স্পষ্টভাবে তুলে ধরেছি।
বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্যের উন্নয়ন ঘটবে। তাই দেরি না করে সরকারকে দ্রুত এই প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তারা।




















