ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

তেঁতুলিয়ায় সড়কে ফাটলে  ঝুঁকি নিয়ে পরিবহনসহ জনসাধারণ 

প্রতিনিধির নাম
  • ১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 2

পঞ্চগড় জেলা  প্রতিনিধি: খাদেমুল ইসলাম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৪ নং  শালবাহান ইউনিয়নের বসন্তজোত এবং  বালাবাড়ি এলাকায় এলজিইডি নির্মিত পাকা রাস্তায় বড় সরো  ফাটল দেখা দিয়েছে বৃষ্টির কারণে  প্রবল স্রোতে এই ফাটল তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে পরিবহনসহ পথ চলাচল করছে সাধারন মানুষ।

স্থানীয়  শালবাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহরাব আলী জানান, বালাবাড়ি এলাকায় মহাসড়কটি  এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করা এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কের সংস্কার করায় এ মহাসড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি রয়েছে বলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের অতি  বৃষ্টি  ভারত থেকে নেমে আসা ঢলে তুলশিয়াবিল খালের পানি ডাহুক নদীতে প্রবাহিত হচ্ছে। এতে খালসংলগ্ন শালবাহান বালাবাড়ি বসন্তজোতের পাকা রাস্তার অদূরে প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় জানান বালাবাড়ি এলাকায় সড়কে দ্রুত মেরামত না হলে যেকোনো সময় রাস্তার আরও বড় অংশ ভেঙে পড়ে যেতে  পারে, যা যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টউপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু কে জানান । পরে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী র নির্দেশে পানি উন্নয়ন বোর্ডের কাম্য সহকারী তোফায়েল আহাম্মদ সিদ্দিকী দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করার পর তেতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে অবগত করেন। এলাকাবাসী জানান দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার না হলে জনসাধারণের চলাচল ব্যাহত হবে একটি সূত্র জানায় বৃষ্টির পানির চাপ ও ডাহুক নদী থেকে রাতের অন্ধকারে ডেজার মেশিনে পাথর উত্তোলনের পলি ভর্তি পাথর যাতায়াত করা রাস্তাটি ব্যাপকভাবে ফাটল ধরেছে।

এব্যাপারে তেতুলিয়া উপজেলা  শালবাহানের ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বৃহস্পতিবার  বলেন সরজমিন পরিদর্শন করে   দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়ায় সড়কে ফাটলে  ঝুঁকি নিয়ে পরিবহনসহ জনসাধারণ 

১০:৫৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫