ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

তেঁতুলিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 2

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছাঃ মিনা আক্তার (৪৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে উপজেলার  তিরনই হাট ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি প্রধান পাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিরনই হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে বাড়ির রান্নার কাজ করার সময়ে হঠাৎ

বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে শালবাহান হাটে পল্লী চিকিৎসকের কাছে পরে তেতুলিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় মারা তিনি।এ বিষয়ে তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মিসা মিয়া জানান, গৃহিণীর মরদেহ সুরতহাল ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তেঁতুলিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু

০৩:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫