ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

সরিষাবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন 

প্রতিনিধির নাম
  • ০৪:১২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 2

মাসুদ রানা জামালপুর প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

তথ্য সূত্রে জানা যায় গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন সাংবাদিক  তুহিন ।সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টায় “সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ”-এর ব্যানারে সরিষাবাড়ী প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এস এম ইব্রাহিম হোসেন লেবু । সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মুহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর এটি সঞ্চালনা করেন ।উক্ত মানববন্ধনে  বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোলায়ন বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, এবং সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও ন্যায়বিচারকে হত্যা করা । বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরিষাবাড়ীতে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন 

০৪:১২:০২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫