হিলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত
- ০৫:৩২:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- / 1

মোঃ সেলিম রেজা শামিম ,ষ্টাফ রিপোর্টার
দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চক্ষু শিবির ক্যাম্পে গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্ত করেন,অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় উপজেলার পাবলিক ক্লাবের আয়োজনে দীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
দীপ আই কেয়ার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে ৫ জনের একটি চিকিৎসক দল চিকিৎসা সেবা দিচ্ছেন। উপজেলার প্রায় ২ শতাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হিলি পাবলিক ক্লাবের সভাপতি মুরাদ ইমাম কবির,সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।




















