ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩ বাংলা

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

প্রতিনিধির নাম
  • ০৫:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • / 2

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনেই অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রতক্ষ্যদর্শী ও এলাকাবাসীরা এসে আগুন নেভাতে সহায়তা করেন।তাৎক্ষণিক ইউএনও জহুরুল ইসলামসহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।

প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান।আগুনে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে দেখা গেছে।

ছুটির দিন থাকায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান কলারোয়ায় ছিলেন না। তিনি খবর পেয়ে কলারোয়ায় আসছেন বলে জানান উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মামুন।আব্দুল ওহাব মামুন জানান, পুড়ে যাওয়া নথিপত্রগুলো পুরাতন। এগুলো মূলত অকেজো ও অব্যবহৃত হিসেবে পড়েছিলো। বর্তমানে অফিসিয়াল সমস্ত কাজকর্ম অনলাইন এবং কম্পিউটার ভিত্তিক হয়ে থাকে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও এখনো পরিপূর্ণভাবে নিরূপণ করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কলারোয়া প্রাথমিক শিক্ষা অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড

০৫:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫